শিরোনাম

নড়াইলে সড়ক দুর্ঘটনায় নারী শিশুসহ আহত ১৫

নিউজ ডেস্ক : যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাড়ে পড়ে নারী ও শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। মঙ্গলবার নড়াইল-গড়েরহাট সড়কের দলজিতপুর ঈদগাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদেরকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে গড়েরঘাট থেকে নড়াইলের উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী বাস (ঢাকা-মেটর-চ-৬৪১৭)  সড়কের দলজিতপুর ঈদগাহ মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে।

 

basic-bank

Be the first to comment on "নড়াইলে সড়ক দুর্ঘটনায় নারী শিশুসহ আহত ১৫"

Leave a comment

Your email address will not be published.


*