নিউজ ডেস্ক: পাবনার ঈশ্বরদীতে হত্যা মামলার আসামি এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত বিশাল হোসেন শাকিলের বাড়ি (২৬) উপজেলার ফতেহ মোহাম্মদপুর এলাকায়।
ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাশ জানান,শুক্রবার গভীর রাতে মোহাম্মদপুর এলাকায় বিশালকে একা পেয়ে কয়েকজন যুবক ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে এবং পিটিয়ে আহত করে।
ঘটনাস্থল থেকে বিশালকে উদ্ধারের পর রাত সোয়া ৯টার দিকে ঈশ্বরদী হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান ওসি।
বিমান দাশ বলেন, “বিশাল স্থানীয় যুবদলকর্মী মুরাদ হোসেন হত্যা মামলার আসামি ছিল।”
তবে কী কারণে বিশালকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি পুলিশ।

Be the first to comment on "ঈশ্বরদীতে যুবককে কুপিয়ে হত্য"