শিরোনাম

অস্ত্র-গুলিসহ তিন ভুয়া ডিবি পুলিশ গ্রেপ্তার

নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ীর সায়েদাবাদ এলাকা থেকে অস্ত্র-গুলিসহ তিন ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলেন মো. সামছুল হক হাওলাদার (৪৫), মো. কামাল মৃধা (৩০) ও মো. আমির হোসেন ওরফে বাবু (২৮)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের সিনিয়র সহকারী কমিশনার এ এস এম হাফিজুর রহমান জানান, রবিবার রাতে সায়েদাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে গোয়েন্দা (পূর্ব) বিভাগের অস্ত্র উদ্ধার টিম তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারদের কাছ থেকে একটি পিস্তল, ৩ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, একটি ওয়াকিটকি সেট, একজোড়া হাতকড়া ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়। তারা রাজধানীর বিভিন্ন স্থানে ডিবি পরিচয় দিয়ে ডাকাতি করে আসছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান তিনি।

basic-bank

Be the first to comment on "অস্ত্র-গুলিসহ তিন ভুয়া ডিবি পুলিশ গ্রেপ্তার"

Leave a comment

Your email address will not be published.


*