শিরোনাম

গর্ভনিরোধক যৌনাকাঙ্খা ধ্বংস করে না বরং বয়স করে

নিউজ ডেস্ক : গর্ভনিরোধক যৌনাকাঙ্খা ধ্বংস করে জনপ্রিয় এই ধারণাটি ভুল বলে প্রমাণিত হয়েছে আমেরিকান বিজ্ঞানীদের নতুন এক গবেষণায়। ওই গবেষণায় আরো দেখা গেছে, যৌন তৎপরতার উত্থান-পতন বয়স এবং সম্পর্কের দৈর্ঘ্যসহ আরো নানা উপাদানের ওপর নির্ভরশীল।
দ্য জার্নাল অফ সেক্সুয়াল মিডিসিনে প্রকাশিত ওই গবেষণায় যুক্তরাষ্ট্রের কেনটাকি ও ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দেখান যে, এই ধারণার স্বপক্ষে বৈজ্ঞানিক সাক্ষ্য-প্রমাণ মিশ্রিত হয়েছে। কিছু গবেষণায় এই দাবির প্রতি সমর্থন করা হয়েছে আবার অন্যান্য গবেষণায় এর বিপরীত কথা বলা হয়েছে।
গর্ভনিরোধকগুলো মূলত অপ্রত্যাশিত গর্ভধারণ এড়াতে এবং লোককে যৌনবাহিত সংক্রমণ থেকে প্রতিরক্ষা দিতে ডিজাইন করা হয়েছে।
গবেষক ড. ক্রিস্টেন মার্ক বলেন, “আমরা যৌনাকাঙ্খা এবং গর্ভনিরোধক পছন্দের মধ্যে কী ধরনের যোগসাজশ রয়েছে তা বুঝতে চেয়েছি। আরা আমরা তা বুঝতে চেয়েছি বিশেষকরে দীর্ঘমেয়াদি সম্পর্কের পরিপ্রেক্ষিতে। ”
তিনি বলেন, “বেশিরভাগ গবেষণা দীর্ঘমেয়াদি সম্পর্কে আবদ্ধ অংশীদারদের বা লোকদের ওপর আলোকপাত করে না। কিন্তু অনেক গর্ভনিরোধক ব্যবহারকারী দীর্ঘমেয়াদে একগামি সম্পর্কে আবদ্ধ রয়েছেন। সুতরাং গবেষণার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ গ্রুপ। ”
গবেষণায় দেখা গেছে, যে নারীরা অ-হরমোনজনিত গর্ভনিরোধক ব্যবহার করেন তারা নিজেদের উচ্চ যৌনাকাঙ্খার কথা বলেছেন। আর যে নারীরা মৌখিক গর্ভনিরোধক ব্যবহার করেন তারা তাদের সঙ্গীর সাথে উচ্চ যৌনাকাঙ্খার কথা বলেছেন।
যাইহোক, যখন গবেষকরা সম্পর্কের দৈর্ঘ্য এবং বয়স বিবেচনায় এনে গবেষণা ফলাফলটি সমন্বয় করেন তখন ভিন্নতাটি আর তাৎপর্যপূর্ণ ছিল না। এতে প্রমাণিত হয় গর্ভনিরোধকের ধরন নয় বরং পরিপ্রেক্ষিতই যৌনাকাঙ্খার ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে।
মার্ক পরিষ্কার করে বলেন, “আমাদের গবেষণায় প্রাপ্ত ফলাফলটি পরিষ্কার: গর্ভনিরোধক বড়ি যৌনাকাঙ্খা নষ্ট করে না। এই গবেষণা ওই ভুল ধারণাগুলো দূরীকরনে সহায়ক হয়েছে। আর আশা করা যায় এর ফলে আমারেদ সমাজের এই সাধারণ সাংস্কৃতিক অপচর্চা থেকেও মুক্তি পাওয়া যাবে। ”
সূত্র: হিন্দুস্তান টাইমস

basic-bank

Be the first to comment on "গর্ভনিরোধক যৌনাকাঙ্খা ধ্বংস করে না বরং বয়স করে"

Leave a comment

Your email address will not be published.


*