শিরোনাম

নাসিক নির্বাচন: কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোটের সামগ্রী, কঠোর নিরাপত্তা

sdr

নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনের ভোট গ্রহণ শুরু হতে আর ২৪ ঘণ্টারও কম সময় বাকি। আগামীকাল সকাল ৮টা থেকে বিরতী হীন ভাবে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। এ উপলক্ষ্যে প্রতিটি ভোট কেন্দ্রে ব্যালট পেপার ও ভোটগ্রহণের সরঞ্জাম সরবরাহ করতে ব্যস্ত সময় পার করছেন নির্বাচন কর্মকর্তারা। আর নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যে নিরাপত্তার চাঁদরে ঢেকে দেয়া হয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা।

আজ বুধবার সকাল ১১ টায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়ে দেখা যায়, নিজ নিজ কেন্দ্রের ভোটগ্রহণের সামগ্রী বুঝে নিচ্ছেন প্রিজাইডিং অফিসার ও পুলিং অফিসাররা। সরঞ্জাম বুঝে নেয়ার পর তারা রওনা হচ্ছেন নিজ নিজ কেন্দ্ ।

আগামীকাল ২২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে ২৭ টি ওয়ার্ডের ১৭৪টি কেন্দ্রে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবার মোট ভোটার ৪ লাখ ৭৪ হাজার ৯৩১ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৩৯ হাজার ৬৬২ এবং নারী ভোটার ২ লাখ ৩৫ হাজার ২৬৯। এর মধ্যে নারায়ণগঞ্জ সদরে ১ লাখ ৭৫ হাজার ৬২১ জন, সিদ্ধিরগঞ্জে ১ লাখ ৮৫ হাজার ৯৯৭ জন ও বন্দর ১ লাখ ১৩ হাজার ৩২২ জন।

কড়া নিরাপত্তা ব্যবস্থা : নির্বাচন ঘিরে নারায়ণগঞ্জ নগরীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জারি করা হয়েছে। আজ শহরের বিভিন্ন এলাকায় ঘুরে পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্যদের টহল দেখা গেছে। নির্বাচনে বিজিবিসহ সাড়ে নয় হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে বলে জানান রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাচন কমিশনের নিজস্ব পর্যবেক্ষকরাও কাজ করছেন বলে জানান তিনি।

র‌্যাব-১১’র উপ অধিনায়ক নরেশ চাকমা সাংবাদিকদের বলেন, নারায়ণগঞ্জ সিটি নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ সদর, বন্দর ও সিদ্ধিরগঞ্জ, এই তিনটি জোনে ভাগ করে নিরাপত্তা পর্যবেক্ষন করা হচ্ছে। কোন কোন যায়গায় সাদা পোশাকেও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে। যে কোন অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ করতে আমরা কাজ করছি।

basic-bank

Be the first to comment on "নাসিক নির্বাচন: কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোটের সামগ্রী, কঠোর নিরাপত্তা"

Leave a comment

Your email address will not be published.


*