শিরোনাম

নেইমারের ওপর কোনো চাপ নেই: এনরিকে

নিউজ ডেস্ক : বার্সেলোনার এমএসএন ত্রয়ীর শেষের জন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের উপর গোল করার জন্য কোনো চাপ নেই বলে জানিয়েছেন বার্সা কোচ লুই এনরিকে। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ১৮ ম্যাচে নেইমারের গোল মাত্র ৬টি।

অবশ্য সতীর্থদের ১৪টি গোলে তার অবদান রয়েছে। এসব কারণেই ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ডের পা থেকে বেশি গোল না আসা নিয়ে মোটেও চিন্তিত নন।
এনরিকে বলেছেন, “সে কত গোল করল আমি সেটা ভাবি না। সত্যি বলতে কি, আমাদের দেখতে হবে অন্য মৌসুমে কত গোলে সে সহায়তা করেছিল। চলতি মৌসুমেও সে অনেক গোল তৈরি করেছে। আক্রমণভাগের যে কোনো খেলোয়াড়ের জন্য গোলে সহায়তা করাও অনেক কিছু। ”

গত দুই মৌসুমের প্রত্যেকটিতে ৩০ এর ওপরে গোল করেছছিলেন নেইমার। চলতি মৌসুমে মৌসুমে তা হবে কিনা, তা সময়ই বলে দেবে। তাই এই সুপারস্টারকে চাপমুক্ত রাখতে এনরিকেও চাইছেন না এখনই তার গোলের হিসাবে বসতে। সতীর্থদের দিয়ে গোল করানো, প্রয়োজনে ডিফেন্ডারদের সাহায্য করা, সব মিলিয়ে নেইমারের পারফরম্যান্সে খুশি বার্সেলোনা কোচ।

basic-bank

Be the first to comment on "নেইমারের ওপর কোনো চাপ নেই: এনরিকে"

Leave a comment

Your email address will not be published.


*