শিরোনাম

রেকর্ড পরিমাণ অর্থে চেলসি ছেড়ে চীনের সাংহাইতে অস্কার!

নিউজ ডেস্ক : এশিয়ান ফুটবলে রেকর্ড ৭০.৫ মিলিয়ন ডলারের বিনিময়ে ইংলিশ ফুটবল ক্লাব চেলসি ছেড়ে সাংহাই এসআইপিজিতে যোগ দিচ্ছেন ব্রাজিলের মিডফিল্ডার অস্কার।

চুক্তি স্বাক্ষর করতে আগামী কয়েক দিনের মধ্যেই ২৫ বছর বয়সী অস্কার চাইনিজ শহরে আসছেন বলে শুক্রবার উভয় ক্লাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

নিজস্ব ওয়েবসাইটে চাইনিজ ক্লাব সাংহাই জানায়, ‘চেলসি থেকে অস্কারকে দলে নিতে সবধরনের ট্রান্সফার চুক্তি সম্পন্ন হয়েছে। কিছুদিনের মধ্যেই সাংহাই এসে দলের সাথে যোগ দেবেন অস্কার। ’

চলতি বছর পঞ্চম রেকর্ড অর্থে চাইনিজ সুপার লিগে ক্লাবে নাম লেখাতে যাচ্ছেন অস্কার। তবে এ ব্যাপারে তাকে উৎসাহ দিয়েছেন লিগের প্রেসিডেন্ট জি জিনপিং , বড় বড় তারকা খেলোয়াড় ও কোচরা।

চাইনিজ ক্লাবগুলো জানুয়ারি-ফেব্রুয়ারির দলবদলের সময়ে মাত্র ১০ দিনের ব্যবধানে তিনবার এশিয়ার রেকর্ড ভঙ্গ করেছে। গত জুলাইতে এসআইপিজি ৫৫ মিলিয়ন ইউরোতে ব্রাজিলের হাল্ক দলে ভিড়িয়ে ছিল।

অনেক বড় অংকেই অস্কার ছাড়ছে চেলসি। ফলে ডেভিড লুইজের রেকর্ডটি মুছে গেল। ২০১৪ সালে ৫৮ দশমিক ৭ মিলিয়ন ইউরোতে চেলসি ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইতে গিয়েছিলেন অস্কার।

basic-bank

Be the first to comment on "রেকর্ড পরিমাণ অর্থে চেলসি ছেড়ে চীনের সাংহাইতে অস্কার!"

Leave a comment

Your email address will not be published.


*