শিরোনাম

‘বাংলাদেশের বিপক্ষে সিরিজটি যে মোটেও সহজ হবে না’

নিউজ ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে সিরিজটি যে মোটেও সহজ হবে না সেটিই আবার নতুন করে জানিয়েছেন কেন উইলিয়ামসন। তবে চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত নিউজিল্যান্ড অধিনায়ক। সোমবার (২৬ ডিসেম্বর) বক্সিং ডে (ক্রিসমাসের পরদিন) ওয়ানডে দিয়ে পূর্ণাঙ্গ সিরিজ শুরু হবে।

দলের বেশ কয়েকজন ঘরোয়া টুর্নামেন্ট ‘ম্যাকডোনাল্ড’স সুপার স্ম্যাশ’ এ অংশ নিলেও তা থেকে দূরে থাকার অনুমতি পান উইলিয়ামসন। সময় কাটান মাউন্ট মাউনগানুইয়ের বাড়িতে। ছুটি কাটানোর পর এখন চোখ রাখছেন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে।

সম্প্রতি অস্ট্রেলিয়ার মাটিতে ওডিআই সিরিজে হোয়াইটওয়াশের লজ্জায় ডোবে কিউইরা। অন্যদিকে, নিজেদের ক্রিকেট ইতিহাসে উজ্জ্বল সময় উপভোগ করছে বাংলাদেশ দল। গত অক্টোবরেই প্রথমবারের মতো ইংল্যান্ডকে টেস্টে হারায় টাইগাররা।

 

basic-bank

Be the first to comment on "‘বাংলাদেশের বিপক্ষে সিরিজটি যে মোটেও সহজ হবে না’"

Leave a comment

Your email address will not be published.


*