নিউজ ডেস্ক : স্ত্রী হাসিন জাহানের সঙ্গে একটি ছবি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট করেছিলেন৷ ছবিতে মেরুন রঙের স্লিভলেস পোশাকে দেখা গেল হাসিনকে৷ আর এতেই আপত্তি তুলেছে মুসলমান সম্প্রদায়ের বেশ কিছু মানুষ৷ ছবিটি পোস্ট করার পর থেকেই শুরু হয়ে যায় শামির সমালোচনা৷ স্ত্রীর কী ধরনের পোশাক পরা উচিত, সে বিষয়ে অনেকে ভারতীয় পেসারকে পরামর্শও দিয়েছে৷ একজন লিখেছে, ‘আপনার স্ত্রী আদৌ মুসলিম কি না, সন্দেহ আছে৷ আল্লাকে ভয় পান৷’ অন্য একটি কমেন্টে খেলা, ‘শামি আপনি নিজে মুসলমান৷ আপনি খুব ভালভাবে জানেন বাড়ির মহিলাদের কীভাবে রাখা উচিত৷ এসব আপনাকে শোভা দেয় না৷’ আরেকজনের প্রশ্ন, ‘আপনার লজ্জা করে না?’ এভাবেই বাক্যবানে বিদ্ধ হয়েছেন শামি৷ ফ্যানদের এমন চেহারা দেখে যে বাংলার পেসার হতাশ হলেন তা আর আলাদা করে বলে দেয়ার প্রয়োজন হয় না৷
তবে তারকাদের ভারচুয়াল দেয়ালে এ ঘটনা নতুন নয়৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছিলেন শাটলার জুয়ালা গুট্টা৷ তাঁর সেই ছবি নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল৷ খেলার দুনিয়ার তারকাদের এমন পোশাক পরা উচিত নয় বলে সরব হয়েছিল নেটিজেনরা।
স্ত্রীর পোশাক নিয়ে ভক্তদের ক্ষোভের মুখে শামি

Be the first to comment on "স্ত্রীর পোশাক নিয়ে ভক্তদের ক্ষোভের মুখে শামি"