নিউজ ডেস্ক : নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান মাদকের নেশায় আসক্ত না হয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়েছেন।
তিনি বলেন,শিশুদের মধ্যে সুপ্ত প্রতিভা রয়েছে।
দেশকে এগিয়ে নিতে তাদের মানুষের মত মানুষ হিসাবে গড়ে তুলতে হবে।
মন্ত্রী আজ রাজধানীর বাংলা মটরস্থ বিআইডব্লিউটিসি ফেয়ারলী হাউজে বিআইডব্লিউটিসি’র কর্মকর্তা-কর্মচারিদের সন্তানদের বৃত্তি ও অভিনন্দনপত্র প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন।
‘দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নানামুখি পদক্ষেপ গ্রহণ করেছে এ কথা উল্লেখ করে শাজাহান খান বলেন, উন্নয়নের অগ্রযাত্রাকে বাঁধাগ্রস্ত করতে একটি চিহ্নিত মহল নানা ধরনের অপচেষ্টা অব্যাহত রেখেছে।
তিনি অপচেষ্টাকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে সকলের প্রতি আহবান জানান।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্পোরেশনের (বিআইডাব্লিউটিসি) চেয়ারম্যান মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, পরিচালক (প্রশাসন) মো. শহিদুল ইসলাম, অফিসার্স এ্যাসোসিয়েশনের সভাপতি মো. আশিকুজ্জামান এবং কর্মচারি ইউনিয়নের সভাপতি মোঃ মহসিন ভূঁইয়া।
পরে, ২০১৫ সালের এস এস সি ও এইচ এস সি’র কৃতি ৭৩ জন সন্তানের মাঝে বৃত্তি ও অভিনন্দনপত্র বিতরণ করা হয়।

Be the first to comment on "মাদকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহবান"