শিরোনাম

১০০ কোটি পেরিয়ে গেল আমিরের ‘দঙ্গল’

নিউজ ডেস্ক : ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়ল দঙ্গল। তিনদিনে ১০৬ কোটি টাকা ব্যবসা করল মনীশ তিওয়ারি পরিচালিত ছবি।

মুক্তির দিনেই প্রায় তিরিশ কোটি টাকার ব্যবসা করেছিল ছবিটি। রবিবার, বড়দিনে সেই ব্যবসার অঙ্ক বেড়ে হল ৪২ কোটি। সব মিলিয়ে তিনদিনে ১০৬ কোটি টাকার কিছু বেশি। হিন্দিসহ তামিল ও তেলুগু ভাষাতেও এই ছবিটি মুক্তি পেয়েছে। টাকার অঙ্কের মধ্যে সেই দুই ভাষার ছবির লাভের টাকাও যোগ করা আছে।
এটাই প্রথম নয়, গজনি থেকে এই নিয়ে টানা পাঁচটি আমিরের ছবি বক্স অফিসে ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়ল। তবে প্রথম তিন দিনেই এই বিপুল সাফল্য আশা করেননি আমির নিজেও। আগেই বলেছিলেন, ছবির মুক্তি বেশ কিছুদিন আগে থেকেই চিন্তায় ঘুম আসছে না তাঁর। উত্তর প্রদেশ ও হরিয়ানায় ইতিমধ্যে দঙ্গলকে করমুক্ত ঘোষণা করেছে প্রশাসন।

এছাড়া, কুস্তিকে জনপ্রিয় ক্রীড়া মাধ্যম হিসেবে তুলে ধরতে এই বছর প্রো কুস্তি লিগের শুরুতেও দঙ্গল দেখানোর কথা বলেছেন আয়োজকরা। সব মিলিয়ে, ২০১৬ সালের শেষটা মনে থেকে গেল আমির খানের, দঙ্গলের সাফল্যের জন্য।

সূত্র: ‌আজকাল

basic-bank

Be the first to comment on "১০০ কোটি পেরিয়ে গেল আমিরের ‘দঙ্গল’"

Leave a comment

Your email address will not be published.


*