নিউজ ডেস্ক : দিনাজপুর শহরের উপকন্ঠ কাঞ্চন ব্রিজে ট্রাক্টর, পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন।
সোমবার (২৬ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর পরই দিনাজপুর-বোচাগঞ্জ আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ব্রিজের দু’পাশে আটকা পড়ে অর্ধশতাধিক যানবাহন।
পরে কোতয়ালি থানা পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাক্টর-পিকআপ ভ্যান উদ্ধার করে নিয়ে গেলে প্রায় এক ঘণ্টা পরে যান চলাচল স্বাভাবিক হয়।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম জানান, আহতদের চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে।
দিনাজপুরে সড়ক দুর্ঘটনা, আহত ৫

Be the first to comment on "দিনাজপুরে সড়ক দুর্ঘটনা, আহত ৫"