নিউজ ডেস্ক : গত বছর অর্থাৎ ২০১৫ সালে সারাবিশ্বে মোট ৮০ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি হয়েছে। আগের বছর এর পরিমাণ ছিল ৮৯ বিলিয়ন ডলার। গত বছরও সবচেয়ে বেশি অস্ত্র বিক্রি করেছে যুক্তরাষ্ট্র এবং ক্রেতাদের মধ্যে শীর্ষে ছিল কাতার, মিশর, সউদি আরব, সাউথ কোরিয়া, পাকিস্তান, ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত ও ইরাক।
বিক্রেতার মধ্যে আমেরিকার পরই ছিল ফ্রান্স, রাশিয়া এবং চীন। অস্ত্র সরবরাহকারি দেশের অন্যতম ছিল সুইডেন, ইটালি, জার্মানি, তুরষ্ক, যুক্তরাজ্য এবং ইসরায়েল। মার্কিন কংগ্রেসের পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য উদঘাটিত হয়েছে।
৪০ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করেছে যুক্তরাষ্ট্র অর্থাৎ সারাবিশ্বে গত বছর বিক্রি হওয়া অস্ত্রের অর্ধেকই ছিল আমেরিকার। দ্বিতীয় শীর্ষে রয়েছে ফ্রান্স ১৫ বিলিয়ন ডলার। গত বছর ১৫ বিলিয়ন ডলারের অস্ত্র ক্রয়ের চুক্তি করে কাতার। মিশর ক্রয় করেছে ১২ বিলিয়ন ডলারের। ৮ বিলিয়ন ডলারের অস্ত্র ক্রয়ের চুক্তি করে সউদি আরব। অর্থাৎ উন্নত রাষ্ট্রগুলোই অধিক হারে অস্ত্র ক্রয় করছে। গত বছর উন্নত রাষ্ট্রসমূহ অস্ত্র ক্রয় করেছে ৬৫ বিলিয়ন ডলারের। ২০১৪ সালে এর পরিমাণ ছিল ৭৯ বিলিয়ন ডলার।
‘কনভেনশনাল আর্মস ট্র্যান্সফারস টু দ্য ডেভেলপিং ন্যাশন্স, ২০০৮-২০১৫’ শীর্ষক এ পর্যবেক্ষণ প্রতিবেদন তৈরী করেছে লাইব্রেরী অব কংগ্রেসের একটি শাখা ‘কংগ্রেসনাল রিসার্চ সার্ভিস’ এবং তা গত সপ্তাহে কংগ্রেসের উভয় কক্ষের সদস্যগণের মধ্যে বিতরণ করা হয়।
গ্লোবাল আর্মস মার্কেটে প্রভাবশালী রাশিয়া থেকেও গত বছর অস্ত্র বিক্রি কিছুটা কমেছে। ২০১৪ সালে ছিল ১১.২ বিলিয়ন ডলার। তা কমে ১১.১ বিলিয়ন ডলার হয়েছে গত বছর। রাশিয়ার অস্ত্র সবচেয়ে বেশি ক্রয় কররো ল্যাটিন আমেরিকার দেশ ‘ভেনিজুয়েলা’। অপরদিকে চীন গত বছর ৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করেছে এবং ২০১৪ সালের তুলনায় তা দ্বিগুণ বলেও ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
বিশ্বে সবচেয়ে বেশি অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

Be the first to comment on "বিশ্বে সবচেয়ে বেশি অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র"