শিরোনাম

স্টোক সিটিকে উড়িয়ে দিল লিভারপুল

নিউজ ডেস্ক : স্টোক সিটিকে উড়িয়ে দিয়ে টানা তৃতীয় ও দ্বাদশতম জয় তুলে নিল লিভারপুল। প্রত্যাশিত এই জয়ের ফরে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে ‘অল রেড’ বাহিনী।

মঙ্গলবার রাতে স্টোক সিটিকে ৪-১ গোলে হারিয়ে দেয় ইয়ুর্গেন ক্লপের দল। এই জয়ের পর লিভারপুলের পয়েন্ট হলো ১৮ ম্যাচে ৪০। শীর্ষে থাকা চেলসির পয়েন্ট ৪৬।
অ্যানফিল্ডে ম্যাচের শুরুতে জোনাথন ওয়াল্টার্সের গোলে পিছিয়ে পড়েছিল লিভারপুল। দ্বাদশ মিনিটে দারুণ কোনাকুনি হেডে বল জালে পাঠিয়ে স্বাগতিক সমর্থকদের হতবাক করে দেন আইরিশ ফরোয়ার্ড ওয়াল্টার্স। বল গোলরক্ষক সিমোন মিগনোলেতের হাতে লেগে জালে জড়ায়।

৩৪তম মিনিটে ডান দিক থেকে পাস পেয়ে ঠিকমতো শট নিতে পারেননি লালানা। তবে ডিফেন্ডার গ্লেন জনসন বল বিপদমুক্ত করতে ব্যর্থ হলে দুরূহ কোণ থেকে ফিরতি শটে লিভারপুলকে সমতায় ফেরান এই ইংলিশ মিডফিল্ডার। ১০ মিনিট পর জেমস মিলনারের ছোট পাস ডি বক্সে পেয়ে বিদ্যুৎ গতির নীচু শটে দলকে এগিয়ে দেন ফিরমিনো।

৫৯তম মিনিটে বাঁ দিক থেকে গোলমুখে বাড়ানো দিভোক ওরিগির নীচু ক্রস ঠেকাতে গিয়ে নিজেদের জালে ঠেলে দেন ফরাসি মিডফিল্ডার ইম্বুলা।

৭০তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে সব অনিশ্চয়তার ইতি টানেন স্টারিজ। কোনোদিকে না দেখে অদ্ভূত এক ব্যাকপাস দিয়ে বসেন রায়ান শক্রস, ফলাফল ফাঁকায় বল পেয়ে যান ইংলিশ ফরোয়ার্ড স্টারিজ। বিনা বাধায় ডি বক্সে ঢুকে গোলরক্ষককে কাটিয়ে ফাঁকা জালে বল পাঠান তিনি।

basic-bank

Be the first to comment on "স্টোক সিটিকে উড়িয়ে দিল লিভারপুল"

Leave a comment

Your email address will not be published.


*