শিরোনাম

আমরা অভিনয় করি, পণ্য নই: তামান্না

নিউজ ডেস্ক : দর্শকরা নায়কের মারামারি দেখতে আর নায়িকার সৌন্দর্য্য দেখতে সিনেমা হলে আসেন। তাই নায়িকাদের শাড়ি পরিয়ে লাভ নেই।

এই মন্তব্যের জন্য দক্ষিণী ছবির পরিচালক সুরজকে একহাত নিলেন অভিনেত্রী তামান্না। সোশাল সাইটে তামান্নার সেই কটাক্ষই এখন ভাইরাল। পাশে দাঁড়ান আর এক নায়িকা নয়নতারা। তার পরেই ক্ষমা চাইলেন সুরজ। টুইটারে লিখলেন, ‘‌তামান্নাসহ সমস্ত অভিনেত্রীর কাছে ক্ষমা চাইছি। খারাপভাবে নায়িকাদের দেখাতে চাইনি। তাদেরকে আঘাত করতেও চাইনি। ’‌
সোমবার সাংবাদিক সম্মেলনে সুরজ বলেন, ‘‌আমার ছবির কস্টিউম ডিজাইনাররা নায়িকাদের জন্য হাঁটু পর্যন্ত পোশাক বানালে আমি বলি আরও ছোট করে দাও। নায়িকারা রেগে গেলে বলি, দর্শক অকারণে টাকা খরচ করে না। আমরা খরচ করে সিনেমা দেখতে গেলে চাইব, তামান্নাকে সুন্দর লাগুক। কমার্শিয়াল ছবিতে গ্ল্যামার থাকা জরুরি। ’‌ এই মন্তব্যের পরেই তীব্র ক্ষোভ প্রকাশ করেন তামান্না। তখন ‘‌দঙ্গল’‌ দেখছিলেন। ছবি শেষ হওয়ার আগেই হল থেকে বেরিয়ে যান। সোশ্যাল সাইটে লেখেন, ‘‌এটা ২০১৬ সাল। দঙ্গলের মতো একটা ছবি দেখছিলাম। যেখানে নারীদের ক্ষমতাশালী করার কথা বলা হয়েছে। সেখানে আমার পরিচালকের এই মন্তব্যে খুব খারাপ লাগছে। ওঁর ক্ষমা চাওয়া উচিত। আমরা অভিনয় করি। পণ্য নই। ’‌

সূত্র: আজকাল

basic-bank

Be the first to comment on "আমরা অভিনয় করি, পণ্য নই: তামান্না"

Leave a comment

Your email address will not be published.


*