শিরোনাম

রাজিলে পুলিশের গুলিতে গ্রিক রাষ্ট্রদূত নিহত

নিউজ ডেস্ক : ব্রাজিলে নিযুক্ত গ্রিক রাষ্ট্রদূত কিয়ারিয়াকোস আমিরিদিসকে হত্যা করেছে দেশটির এক পুলিশ কর্মকর্তা। শুক্রবার তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে তাকে হত্যার অভিযোগে কূটনীতিকের স্ত্রীসহ চার সন্দেহভাজনকে আটক করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, গত সোমবার থেকে নিখোঁজ ছিলেন রাষ্ট্রদূত।  শুক্রবার একটি পোড়া গাড়ি থেকে আমিরিদিসের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ধারণা করা হচ্ছে, রাষ্ট্রদূতের স্ত্রী ফ্রানকোয়েস আমিরিদিসের এক পুলিশ কর্মকর্তার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। তারা দুজন মিলে রাষ্ট্রদূতকে হত্যার পরিকল্পনা করেন। পরে শনিবার সকালে ব্রাজিলের পুলিশে জানায় স্থানীয় এক পুলিশ কর্মকর্তার গুলিতেই নিহত হয়েছেন ওই গ্রিক কর্মকর্তা। একই সাথে কূটনীতিকের স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথাও নিশ্চিত করা হয়।

basic-bank

Be the first to comment on "রাজিলে পুলিশের গুলিতে গ্রিক রাষ্ট্রদূত নিহত"

Leave a comment

Your email address will not be published.


*