শিরোনাম

রাজধানীর শেওড়াপাড়ায় স্কুল ছাত্রীর আত্মহত্যা

নিউজ ডেস্ক : রাজধানীর পূর্ব শেওড়াপাড়ায় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ফেল করায় সাহিদা আক্তার মনি (১৪) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। নিহতের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ত্রিশাল থানা এলাকায়। নিহতের বড় ভাই ইমন বলেন, সম্প্রতি প্রকাশ হওয়া জেএসসি পরীক্ষায় ফেল করায় ছোট বোন সাহিদা কয়েকদিন ধরে তার মন খারাপ ছিল। সে চুপচাপ থাকতো। তিনি জানান, শুক্রবার গভীররাতে নিজ রুমে সাহিদা সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেচিঁয়ে ফাঁস দেয়। বিষয়টি টের দ্রুত তাকে সেখান থেকে নামিয়ে রাত সোয়া ২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাপসাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু বাচ্চু মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আজ রবিবার সকালে ঢামেক মর্গে সাহিদার লাশের ময়নাতদন্ত হবে।

basic-bank

Be the first to comment on "রাজধানীর শেওড়াপাড়ায় স্কুল ছাত্রীর আত্মহত্যা"

Leave a comment

Your email address will not be published.


*