নিউজ ডেস্ক : রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসআরও শর্ত ভঙ্গ করায় অবৈধভাবে খালাসকালে বিপুল পরিমাণ সিএনজি রিফুয়েলিং ইকুইপমেন্ট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। সোমবার এসব যন্ত্রাংশ জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দারা জানান, পণ্যের এয়ারওয়ে বিল নম্বর বিআরইউ ১১৪৩৭৪৫৪ এবং বিল অব এন্ট্রি নম্বর সি ১০৫০৩৮৫। পণ্যচালানটি ব্রিটেন থেকে আনা হয়েছে।
চালানটি এয়ারফ্রেইট এক নম্বর গেট দিয়ে বের হওয়ার চেষ্টা করে। শুল্ক গোয়েন্দার দল চালানটি জব্দ করে। পণ্যের মোট ওজন ১০০ কেজি এবং মূল্য প্রায় ২৫ লাখ টাকা। কাস্টমস আইনানুসারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান শুল্ক গোয়েন্দারা।

Be the first to comment on "শাহজালালে বিপুল পরিমাণ সিএনজি যন্ত্রাংশ জব্দ"