শিরোনাম

বিভিন্ন বন্দর পরিদর্শনে নৌমন্ত্রী আজ ভিয়েতনাম যাচ্ছেন

নিউজ ডেস্ক : নৌমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে সংসদীয় স্থায়ী কমিটির একটি প্রতিনিধিদল আজ রাতে ভিয়েতনাম যাচ্ছেন। ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার বিভিন্ন বন্দর পরিদর্শনের লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল আজ রাতে ভিয়েতনামের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন বলে নৌ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রতিনিধিদল ৪ থেকে ৬ জানুয়ারি ভিয়েতনামে এবং ৬ থেকে ৮ জানুয়ারি ইন্দোনেশিয়ায় বিভিন্ন বন্দর পরিদর্শন ও সরকারি কর্মসূচিতে অংশ নিবেন। মন্ত্রী ৮ নভেম্বর রাতে দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।
প্রতিনিধিদলের সদস্যরা হলেন সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক, সংসদ সদস্য রনজিত কুমার রায়, সংসদ সদস্য মো. হাবিবুর রহমান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ খালেদ ইকবাল, সংসদ সচিবালয়ের উপসচিব কল্লোল কুমার চক্রবর্তী, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মো. আব্দুস সাত্তার, চট্টগ্রাম বন্দরের প্রধান নিরীক্ষা কর্মকর্তা মোহাম্মদ রফিকুল আলম এবং ডেপুটি ট্রাফিক ম্যানেজার (অপারেশন) এনামুল করিম।

basic-bank

Be the first to comment on "বিভিন্ন বন্দর পরিদর্শনে নৌমন্ত্রী আজ ভিয়েতনাম যাচ্ছেন"

Leave a comment

Your email address will not be published.


*