শিরোনাম

রাষ্ট্রপতির সঙ্গে নির্মূল কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ

নিউজ ডেস্ক : একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ৬ সদস্যের একটি প্রতিনিধিদল আজ বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বাসসকে জানান, প্রতিনিধিদলের সদস্যরা নির্মূল কমিটির কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
তারা যুদ্ধাপরাধীদের বিচার করায় সরকারের আন্তরিকতা ও সহযোগিতার প্রশংসা করেন।
নির্মূল কমিটির নেতৃবৃন্দ বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে।
রাষ্ট্রপতি হামিদ মুক্তিযুদ্ধের চেতনা বিকাশের জন্য একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভূমিকার প্রশংসা করেন।
এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

basic-bank

Be the first to comment on "রাষ্ট্রপতির সঙ্গে নির্মূল কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ"

Leave a comment

Your email address will not be published.


*