শিরোনাম

ফিরলেন ফারিয়া শাহরিন

নিউজ ডেস্ক : দীর্ঘ প্রায় এক বছর পর আবারো অভিনয় করলেন ফারিয়া শাহরিন। ২০১৫ সালের শেষ দিকে এক পারিশ্রমিক বিষয়ে প্রতারিত হয়ে অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন ফারিয়া।

অভিনয় ছেড়ে গত বছরের শুরুর দিকে দুই বছরের জন্য মিডিয়া মার্কেটিং বিষয়ে পড়তে চলে যান মালয়েশিয়ায়। গত ডিসেম্বরে ছুটিতে বাংলাদেশে এসেছেন। এসেই আবার অভিনয় করলেন। নাটকের নাম ‘বাকরখানি প্রেম’।
ইফফাত জাহানের গল্প ভাবনা ও জীবন শাহাদাতের পরিচালনায় নাটকে ফারিয়ার বিপরীতে আছেন ইরফান সাজ্জাদ। এ ছাড়া এ নাটকে আরো অভিনয় করেছেন কচি খন্দকার, গোলাম সারোয়ার, আনোয়ার হোসেন প্রমুখ। ফিডব্যাক মিডিয়া প্রযোজিত নাটকটির নির্বাহী প্রযোজক মেহেদী হাসান বাবু।
দীর্ঘদিন পর অভিনয়ে ফেরা প্রসঙ্গে ফারিয়া শাহরিন বলেন, ‘পড়াশোনা আর অভিমানের কারণে কাজ ছেড়ে দিয়েছিলাম। সবার অনুরোধে আবার অভিনয়ে ফিরলাম। একজনের ওপর রাগ করে সবাইকে কেন বঞ্চিত করবো?’

নাটকের গল্পে দেখা ফারিয়া একজন প্রবাসী বাংলাদেশি। যে কিনা বাংলাদেশে আসে পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার বাকরখানির ওপর একটি ডকুমেন্টারি বানানোর জন্য। কাজ করতে গিয়ে চারুকলার ছাত্র ইরফান সাজ্জাদের সঙ্গে পরিচয়। নানা ঘটনায় গল্প এগিয়ে যায়। খুব শিগগিরই নাটকটি যেকোনো একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।

basic-bank

Be the first to comment on "ফিরলেন ফারিয়া শাহরিন"

Leave a comment

Your email address will not be published.


*