শিরোনাম

শুধু নিজে নয়; অন্যকে দিয়েও গোল করাতে চান ইব্রা

নিউজ ডেস্ক : নিজে যেমন গোল করতে মুখিয়ে থাকেন তেমনই সতীর্থদের দিয়ে গোল করাতেও সমান স্বাচ্ছন্দ্য বোধ করেন ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা স্ট্রাইকার ইব্রাহিমোভিচ। নতুন বছরে সতীর্থদের দিয়ে গোল করাতে বেশি মনোযোগী হতে চান ইব্রা।

এ সম্পর্কে তিনি বলেন, “আমি আরো বেশি সহযোগিতা করতে পারলে খুশি হব। আমার কাছে অন্যকে সহযোগিতা করার অর্থ হচ্ছে নিজেই গোল করা। এটা খেলারই একটি অংশ। ”

ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন প্যারিস সেন্ত জার্মেই থেকে প্রিমিয়ার লিগে যোগ দেবার পর থেকেই ইব্রাহিমোভিচ গোল করার ক্ষেত্রে নিজেকে প্রতিনিয়ত এগিয়ে নিয়ে যাচ্ছেন। চলতি মৌসুমে করেছেন ১৭টি গোল। ৩৫ বছর বয়সী এই সুইডিশ নিজের বয়সকে পেছনে ফেলে প্রিমিয়ার লিগে গোল করার ক্ষেত্রে দারুণ ছন্দে রয়েছেন। ২০১৬ সালে সর্বমোট ৫০টি গোল করেছেন।

ইব্রা আরো বলেন, “ফুটবলটা হচ্ছে দলের জন্য খেলোয়াড়রা কী করছে-সেটা বিচার করা। কেউ যদি গোল করার ক্ষেত্রে বেশি মনোযোগী হয় তবে ধরে নিতে হবে দল নয় সে নিজেকে নিয়েই ব্যস্ত। আমি এখানে আমার দলকে সহযোগিতা করতে এসেছি। আমি ক্লাবের জন্য শিরোপা জিততে চাই। ”

ইব্রাহিমোভিচের ফর্মের ওপর ইউনাইটেডের এগিয়ে যাওয়া অনেকখানি নির্ভর করছে। ১৯ রাউন্ড শেষে ইউনাইটেড শীর্ষ চারজনের থেকে ৩ পয়েন্ট পিছিয়ে আছে।

basic-bank

Be the first to comment on "শুধু নিজে নয়; অন্যকে দিয়েও গোল করাতে চান ইব্রা"

Leave a comment

Your email address will not be published.


*