শিরোনাম

পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ ডাকাত নিহত

নিউজ ডেস্ক : পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহত দুজনকে ‘ডাকাত’ বলছে পুলিশ।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার গজরা এলাকায় কথিত এই বন্দুকযুদ্ধ হয়। নিহত মজিবুর রহমান ওই ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলামের ভাই এবং হাবু জোয়ারদারের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। ঘটনার পর থেকে নিহত মজিবুর রহমানের ভাই ইউপি সদস্য নুরুল ইসলামও পলাতক রয়েছেন।

মতলব উত্তর থানা পুলিশ জানায়, উপজেলার গজরা এলাকায় ডাকাতির প্রস্তুতি চলছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকতারা গুলি ছুড়লে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় মজিবুর রহমান ও হাবু গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার বলেন, ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছে। তারা ডাকাত দলের সদস্য ছিলেন। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ব্যাপারে থানায় মামলা হবে বলেও জানান ওসি।

basic-bank

Be the first to comment on "পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ ডাকাত নিহত"

Leave a comment

Your email address will not be published.


*