শিরোনাম

জয় দিয়ে বছর শুরু অ্যাতলেটিকো মাদ্রিদের

নিউজ ডেস্ক : জয় দিয়েই বছর শুরু করলো অ্যাতলেটিকো মাদ্রিদ। কোপ দেল রের শেষ ষোলোর প্রথম লেগে লাস পালমাসের মাঠ থেকে ২-০ ব্যবধানের জয় পেয়েছে দিয়েগো সিমিওনের শিষ্যরা।
মঙ্গলবার ম্যাচের ২৩তম মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার কোকের গোলে লিড পায় অ্যাতলেটিকো। এই এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধে দলের ব্যবধান দ্বিগুণ করেন দুরন্ত ফর্মে থাকা অ্যান্তেনিও গ্রিজম্যান। ম্যাচের ৫১তম মিনিটে স্কোরশিটে নাম লেখান এই ফ্রেঞ্চ ফরোয়ার্ড।
এরপর নির্ধারিত সময়ে আর কোনো দলই গোলের দেখা না পেলে শেষ অব্দি ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সিমেওনের শিষ্যরা।

basic-bank

Be the first to comment on "জয় দিয়ে বছর শুরু অ্যাতলেটিকো মাদ্রিদের"

Leave a comment

Your email address will not be published.


*