নিউজ ডেস্ক : আগামী জাতীয় নির্বাচনে বিএনপির জয়ের আশা বিলীন হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অপারাজেয় বাংলার সামনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ। এছাড়াও ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
ওবায়দুল কাদের বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের মাধ্যমে বিএনপির আগামী নির্বাচনে জয়ের আশা বিলীন হয়ে গেছে। এখন তারা আবোল তাবোল বকছে। এজন্য তাদের সব বক্তব্যের জবাব দেওয়ার দরকার নেই।

Be the first to comment on "নির্বাচনে বিএনপির জেতার আশা বিলীন: সেতুমন্ত্রী"