শিরোনাম

কক্সবাজারে অস্ত্র কারখানার সন্ধান, গোলাবারুদ উদ্ধার

নিউজ ডেস্ক : কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে একটি অস্ত্র কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব-৭। আজ বুধবার সকাল ৯টা থেকে অভিযান শুরু হয়।

এখনও অভিযান চলছে। সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করেছে র‌্যাব। র‌্যাব-৭ এর সিও লেফটেন্যান্ট কর্নেল মিফতা উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ বিষয়ে বিকাল ৪টায় সংবাদ সম্মেলন করা হবে।

basic-bank

Be the first to comment on "কক্সবাজারে অস্ত্র কারখানার সন্ধান, গোলাবারুদ উদ্ধার"

Leave a comment

Your email address will not be published.


*