শিরোনাম

ওমরাহ হজ করতে সৌদি আরবে নিলয়-শখ

নিউজ ডেস্ক : শোবিজ তারকা নিলয়-শখ ওমরা হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন। তাদের সঙ্গে রয়েছেন নিলয়ের বাবা-মা।

বর্তমানে নিলয়-শখ মক্কার কাছাকাছি রয়েছেন।
এই তথ্য নিশ্চিত করে নিলয়ের ঘনিষ্ঠ বন্ধু শেখ আমিনুল হক ইমন বলেন, নিলয়, তার বাবা আওলাদ হোসেন, মা আসমা বেগম এবং স্ত্রী শখকে নিয়ে গত ৩১ ডিসেম্বর সকালের ফ্লাইটে ওমরা হজ পালনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

দেশের জনপ্রিয় টেলিভিশন তারকা জুটি নিলয়-শখ প্রেমের সম্পর্ক থেকে বিয়ের সিদ্ধান্ত নেন। আকস্মিকভাবে গতবছরের ৭ জানুয়ারি তারা বিয়ে করেন।

এ মাসের ১০-১১ তারিখ তাদের ফেরার কথা রয়েছে বলে জানা গেছে।

basic-bank

Be the first to comment on "ওমরাহ হজ করতে সৌদি আরবে নিলয়-শখ"

Leave a comment

Your email address will not be published.


*