নিউজ ডেস্ক : বলিউডে অভিষেক হয়েছে এদেশের চলচ্চিত্র অভিনেতা নিরবের। মুম্বাই পরিচালক ফাইসাল সাইফের পরিচালনায় ‘শয়তান’ নামের চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
যার হিন্দি উচ্চারণ ‘শ্যায়তান। ‘
জি মিউজিকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আজ বৃহস্পতিবার শ্যায়তানের ট্রেলার মুক্তি পেয়েছে। আর ট্রেলারেই বিস্মিত করেছেন বাংলাদেশি এই অভিনেতা। হরর গল্পের ওপর ভিত্তি করে নির্মিত ছবিতে যে টানটান উত্তেজনা রয়েছে তা ট্রেলারেই স্পষ্ট।
শ্যায়তান নামে ছবিটির শুটিং ডেডলাইন জানায় ভারতের টাইমস অফ ইন্ডিয়া। পরে পরিচালক ফাইসাল সাইফ ‘বালা’ নামে ছবির শুটিং করেন। যা মুম্বাই থেকে ফোনে কালের কণ্ঠকেও নিশ্চিত করেন। চূড়ান্তভাবে ছবির নাম শ্যায়তান বা বাংলায় ‘শয়তান’ ঠিক করা হয়। যার ট্রেলার বৃহস্পতিবার দিবাগত রাতে মুক্তি দেয়া হয়।
নিরব এই মুহূর্তে বরিশালে অবস্থান করছেন। সেখান থেকে ফোনে জানালেন ট্রেলার মুক্তি ও অভিব্যক্তি। দারুণ আশাবাদী এই অভিনেতা বলেন, ‘বলিউড জার্নিটা ছিল আমার গত বছরের টার্নিং পয়েন্ট। সর্বোচ্চ চেষ্টা করেছি ভালো করার। পরিচালক ও কো আর্টিস্টরাও দারুণ সহায়ক ছিলেন। ‘
ট্রেলারে নিরব ধরা দিয়েছেন অন্য নিরব হিসেবে। ফাইটিং দৃশ্যে নিরবের উপস্থিতি যে চোখে পড়বে তা ট্রেলারই ইঙ্গিত দিচ্ছে। রোমান্স দৃশ্যেও তিনি ছিলেন দুর্দান্ত। ফাইনালি ছবি মুক্তি ও ব্যবসার পর বোঝা যাবে নিরবের বলিউড জার্নি কতটা সফল।
নিরবের বিপরীতে অভিনয় করেছেন বলিউড ও কন্নড় অভিনেত্রী কাভিতা রাধ্যেশাম। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পাকিস্তানের মীরা। তারিখ ঘোষণা না হলেও এ বছরই ছবিটি মুক্তি পাচ্ছে বলে জানিয়েছেন অভিনেতা নিরব।

Be the first to comment on "মুক্তি পেল নিরবের বলিউড ছবির ট্রেলার (ভিডিও)"