শিরোনাম

জঙ্গি মারজান ও সাদ্দামের ময়নাতদন্ত সম্পন্ন

নিউজ ডেস্ক : রাজধানী ঢাকার মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত শীর্ষ জঙ্গি নেতা মারজান ও সাদ্দামের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজে এই দুজনের ময়নাতদন্ত সম্পন্ন হয়।

ঢামেক হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. সোহেল মাহমুদ জানিয়েছেন, মারজানের শরীরে মাথা ও বুকসহ একাধিক স্থানে গুলির চিহ্ন পাওয়া গেছে। সাদ্দামের শরীর থেকে ৩টি গুলি উদ্ধার করা হয়েছে। ডিএনএ পরীক্ষার জন্য তাদের থাই মাসল ও মৃত্যুর আগে শক্তিবর্ধক কিছু খেয়েছিল কিনা তা জানার জন্য রক্ত ও ইউরিনসহ ভিসেরা সংগ্রহ করা হয়েছে। গুলিতেই তাদের দুজনের মৃত্যু হয়েছে বলে রিপোর্টে বলা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সঙ্গে বন্দুকযুদ্ধে নব্য জেএমবির অন্যতম শীর্ষ নেতা নূরুল ইসলাম ওরফে মারজান এবং তার সহযোগী সাদ্দাম নিহত হয়। মারজান ছিলেন গুলশান হামলার অন্যতম পরিকল্পনাকারী। তাদের লাশ নিতে অস্বীকার করেছে তাদের পরিবার।

basic-bank

Be the first to comment on "জঙ্গি মারজান ও সাদ্দামের ময়নাতদন্ত সম্পন্ন"

Leave a comment

Your email address will not be published.


*