নিউজ ডেস্ক : কয়েকদিন আগেই বিয়ে করেছেন মডেল-অভিনেত্রী হ্যাজেল কিচকে। ঘরোয়া টুর্নামেন্টেও দারুণ ব্যাটিং করছেন তিনি।
তবে জাতীয় দলের দরজা তার জন্য বন্ধ হয়ে গেছে বলেই ভেবেছিল সবাই। কিন্তু আকস্মিকভাবেই ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ডাক পেলেন যুবরাজ সিং।
দীর্ঘদিন পর দুই ফরম্যাটের দলেই ফিরলেন ক্যান্সারকে হার মানিয়ে মাঠে ফেরা যুবরাজ সিং। শুক্রবার রাতে ইংল্যান্ডের বিপক্ষে দল ঘোষণার পর যুবরাজের অন্তর্ভূক্তি ছিল চমক। সর্বশেষ ২০১৩ সালে ওয়ানডে ক্রিকেটে দেখা গিয়েছিল যুবরাজকে। আর গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর ছোট ফরম্যাটে খেলা হয়নি। এবার সেই দলেও ফিরলেন যুবরাজ।
অন্যদিকে নিয়মিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি হঠাত্ দায়িত্ব থেকে অব্যহতি দেওয়ায় নেওয়ায় তিন ফরম্যাটের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি স্কোয়াডে নতুন মুখ ঋষভ পান্থ। সম্প্রতি রঞ্জি ট্রফিতে ট্রিপল সেঞ্চুরিসহ ৮১ গড়ে ৯৭২ রান করেছেন তিনি। তাই জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেলেন পান্থ। এ ছাড়া ইনজুরি থেকে সুস্থ হয়ে ওয়ানডে দলে ফিরলেন ওপেনার শিখর ধাওয়ান। আর টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরেছেন সুরেশ রায়না।
ইংল্যান্ডের বিপক্ষে আগামী ১৫ জানুয়ারি থেকে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে ভারত। ২৬ জানুয়ারি থেকে শুরু হবে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এর আগে ৫ ম্যচের টেস্ট সিরিজ ৪-০ ব্যবধানে জিতে নেয় বিরাট কোহলির ভারত। ১টি ম্যাচ ড্র হয়।
ওয়ানডে দল : বিরাট কোহলি (অধিনায়ক), মহেন্দ্র সিংহ ধোনি (উইকেটরক্ষক), লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, যুবরাজ সিংহ, আজিঙ্কা রাহানে, মনীশ পান্ডে, কেদার যাদব, হার্ডিক পান্ডে, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অমিত মিশ্র, জসপ্রিত বুমরাহ, ভুবেনশ্বর কুমার ও উমেশ যাদব।
টি-টোয়েন্টি দল : বিরাট কোহলি (অধিনায়ক), মহেন্দ্র সিংহ ধোনি (উইকেটরক্ষক), লোকেশ রাহুল, মনদ্বীপ সিং, যুবরাজ সিংহ, সুরেশ রায়না, ঋষভ পান্থ, হার্ডিক পান্ডে, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, যোগেন্দ্র চাহাল, মনীশ পান্ডে, জসপ্রিত বুমরাহ, ভুবেনশ্বর কুমার ও আশিষ নেহরা।

Be the first to comment on "ভারতের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে যুবরাজ!"