শিরোনাম

বেঙ্গালুরুতে এবার থানার সামনেই নারীর শ্লীলতাহানি!

নিউজ ডেস্ক : আবারও লজ্জাজনক ঘটনা। আর ঘটনাস্থল সেই বেঙ্গালুরু।

আর এনিয়ে চতুর্থবারের জন্য লজ্জিত হল বেঙ্গালুরু। ৪ জানুয়ারি রাতে জিম থেকে ফেরার পথে এক নারীর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। সবচেয়ে আশ্চর্যের বিষয়, ঘটনাটি ঘটে বনসওয়াদি পুলিশ স্টেশনের কাছে। এ ঘটনায় মামলা হয়েছে।
আক্রান্ত ওই নারীর অভিযোগ, বাইকে করে আসা এক অপরিচিত ব্যক্তি জোর করে তাঁর টি-শার্ট খোলার চেষ্টা করে। ঘটনায় বনসওয়াদি থানায় মামলা দায়ের করে ওই নারী। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

বেঙ্গালুরুর এমজি রোডে ৩১ ডিসেম্বর রাতে শ্লীলতাহানির ঘটনা এখনো ভুলতে পারেনি। ওইদিন শহরে ১,৫০০ পুলিশ মোতায়েন থাকা সত্ত্বেও কিভাবে এই ঘটনা ঘটতে পারে তা নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। এরপর গত শুক্রবার আবারও অফিস যাওয়ার পথে কেজি হিলস এলাকায় ২৩ বছরের এক তরুণীকে শ্লীলতাহানির শিকার হতে হয়। যা রাস্তার সিসিটিভি ফুটেজে ধরা পড়ে।

অথচ শুক্রবারই নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে বারবার এ ধরনের লজ্জাজনক ঘটনার প্রতিবাদে বেঙ্গালুরুর রাস্তায় নামেন নারীরা। তবে আদৌও এই প্রতিবাদের কোনো ফল হবে কিনা তা ভবিষ্যতই বলে দিবে।

সূত্র: সংবাদ প্রতিদিন

basic-bank

Be the first to comment on "বেঙ্গালুরুতে এবার থানার সামনেই নারীর শ্লীলতাহানি!"

Leave a comment

Your email address will not be published.


*