শিরোনাম

গুজবে বিনিয়োগ, ক্ষতির দায়ভার বিনিয়োগকারীর : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : গুজবে বা সাধারণ ধারণার ওপর ভিত্তি করে শেয়ার কিনে ক্ষতিগ্রস্ত হলে তার দায়ভার বিনিয়োগকারীর নিজের বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার দেশব্যাপী ফিন্যান্সিয়াল লিটারেসি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে তিনি এ মন্তব্য করেছেন।

প্রধানমন্ত্রী বলেন, কোনো তথ্য না নিয়ে বিনিয়োগ করে অনেক বিনিয়োগকারী সব হারিয়ে ফেলে। এর জন্য সরকার ও অর্থমন্ত্রীকে দোষারোপ করা হয়। কিন্তু গুজবে বিনিয়োগ করে লোকসান করলে দায়ভাব নিজের।
প্রধানমন্ত্রী বলেন, আমরা হুজুগে মাতাল। সব হারিয়ে হায় হায় করি। সেটা যাতে না হয়, তার জন্য শিক্ষা প্রয়োজন। আর সঠিক বিনিয়োগে সিদ্ধান্ত নিতে বিনিয়োগকারীদের বিনিয়োগ শিক্ষা দরকার। বিএসইসির দেশব্যাপী ফিন্যান্সিয়াল লিটারেসি কার্যক্রমে তা পূরণ হবে। এতে বিনিয়োগকারীদের সচেতনতা বাড়বে ও সঠিক জায়গায় বিনিয়োগ করে লাভবান হতে সহযোগিতা করবে।

এ সময় বিনিয়োগ করার আগে বিনিয়োগকারীদেরকে কম্পানি সম্পর্কে সার্বিক তথ্য জানার আহ্বান করেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রী, সংসদ সদস্য, অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিভিন্ন কমিশনের প্রধান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুঁজিবাজার-সংশ্লিষ্টরা।

basic-bank

Be the first to comment on "গুজবে বিনিয়োগ, ক্ষতির দায়ভার বিনিয়োগকারীর : প্রধানমন্ত্রী"

Leave a comment

Your email address will not be published.


*