শিরোনাম

বিএনপি সকল সাম্প্রদায়িক গোষ্ঠির প্ল্যাটফর্ম : ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সকল সাম্প্রদায়িক গোষ্ঠির প্ল্যাটফর্ম।
আজ রোববার বিকেলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত তেজগাঁও কলোনী মার্কেট প্রাঙ্গণে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত জনসভা সফল করার লক্ষ্যে এই কর্মী সভার আয়োজন করা হয়।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান সহ মহানগর উত্তরের নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হতে পারে কিন্তু সমর্থনে তারা কম নয়। সম্প্রতি নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে পরাজিত হয়েও তারা কম ভোট পায়নি। সুতরাং সার্বিক দিক লক্ষ্য রেখে আমাদের সামনে দিকে এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, যে কাজই করেন না কেনো জনগণের চোখের ভাষা এবং মনের ভাষা বুঝে চলতে হবে। তা না হলে দেশের মানুষ নির্বাচনের মাধ্যমে উপযুক্ত জবাব দেবে।
ওবায়দুল কাদের বলেন, যেসব উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তা সফলভাবে শেষ করতে পারলেই বিপ্লব ঘটে যাবে। তাই উন্নয়নের পথে জনগণকে সাথে নিয়ে আরেকটি ভোট বিপ্লব ঘটাবো আগামী নির্বাচনে।

basic-bank

Be the first to comment on "বিএনপি সকল সাম্প্রদায়িক গোষ্ঠির প্ল্যাটফর্ম : ওবায়দুল কাদের"

Leave a comment

Your email address will not be published.


*