নিউজ ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কোনো মিল নেই বলেই ধারণা হতে আমাদের। কিন্তু ওবামা বলেছেন, তার সঙ্গে ট্রাম্পের অন্তত একটি বিষয়ে মিল আছে।
ওবামা বলেন, “ট্রাম্প হলেন এমন একজন যার আত্মবিশ্বাসে কোনো ঘাটতি নেই”। রবিবার এবিসি নিউজে সরাসরি সম্প্রচারকৃত জর্জ স্টেফানোপোলাস এর সঙ্গে এক সাক্ষাৎকারে একথা বলেন ওবামা।
“প্রেসিডেন্ট পদের দায়িত্ব পালনের জন্য এটি একটি পূর্বশর্ত। অথবা অন্তত যথেষ্ট সংখ্যক নাগরিকের মনে আপনার এই ধরাণা সৃষ্টি করতে হবে যে আপনি দায়িত্বটি পালন করতে পারবেন। ”
তবে ওবামা এও বলেন, ট্রাম্পের অতি আত্মবিশ্বাস তার সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। যদি তিনি এই অতি আত্মবিশ্বাসের কারণে নীতিগত ইস্যুগুলোতে বিস্তারিত খোঁজখবর না নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন।
ওবামা, “এটি একইসঙ্গে শক্তি এবং দুর্বলতাও হতে পারে। আমার ধারণা বিষয়টি নির্ভর করছে ট্রাম্প কীভাবে বিষয়টি নিয়ে সামনে এগোবেন তার ওপর। ”
ওবামা বলেন, “এর মধ্য দিয়ে যদি তিনি সজীব দৃষ্টিভঙ্গি অর্জন করেন, তাহলে তা মূল্যবান হয়ে উঠতে পারে। কিন্তু এর জন্য আপনাকে আপনি কী জানেন না তা জানতে হবে। আর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় এমন লোকদেরকে নিযুক্ত করতে হবে যাদের একই ধরনের অভিজ্ঞতা, ব্যাকগ্রাউন্ড এবং জ্ঞান আছে এবং সেসবের ব্যবহার করে ভালো সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করতে পারবেন। ”
বিশেষজ্ঞদের ব্যাপারে ট্রাম্পের নাক সিটকানো মনোভাবের সমালোচনা করে ওবামা বলেন, বিশেষজ্ঞদের সহায়তা ছাড়া সম্ভাব্য সেরা সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হবে না। ”
সূত্র: বিজনেস ইনসাইডার

Be the first to comment on "ট্রাম্প এবং আমার মধ্যে একটি বিষয়ে মিল আছে: ওবামা"