শিরোনাম

মেসির গোলে হার এড়াল বার্সেলোনা

নিউজ ডেস্ক : দলের বিপদের সময় ত্রাতা হিসেবে হাজির হলেন ফুটবল সুপারস্টার লিওনেল মেসি। তার জাদুকরী ফুটবলে শেষ পর্যন্ত হার এড়াতে সক্ষম হলো বার্সেলোনা।

রবিবার রাতে লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে গোলশূন্য প্রথমার্ধের পর পিছিয়ে পড়েছিল বার্সেলোনা। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করেছে লুইস এনরিকের শিষ্যরা।

ম্যাচের প্রথমার্ধে দুই দলই বেশ কিছু সুযোগ পায়। কিন্তু কাজে লাগাতে পারেনি কেউ। ১২ তম মিনিটে বাঁ-দিকের বাইলাইন থেকে ছয় গজ বক্সে বল বাড়িয়েছিলেন পাতো। আলতো একটা টোকাই যথেষ্ট ছিল; কিন্তু বলে পা লাগাতেই পারেননি দস সান্তোস। ২৪তম মিনিটে বার্সেলোনা তারকা নেইমারের জোরালো শট ক্রসবারের একটু উপর দিয়ে চলে যায়। ৮ মিনিট পর আবারও লুইস সুয়ারেসের ক্রস ছয় গজ বক্সে পেয়েও লক্ষ্যভেদে ব্যর্থ হন এই ব্রাজিলিয়ান তারকা।

দ্বিতীয়ার্ধের ৪র্থ মিনিটে এগিয়ে যায় ভিয়ারিয়াল। মাঝমাঠ থেকে ক্ষিপ্র গতিতে ডি বক্সে ডান দিকে পাস দেন পাতো। সুযোগ কাজে লাগিয়ে কোনাকুনি শটে দ্বিতীয় পোস্ট দিয়ে বল জালে জড়ান ইতালিয়ান ফরোয়ার্ড সানসোনে। গোল খাওয়ার পর মূহূর্মূহু আক্রমণ চালায় বার্সেলোনা। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছিল না। ৭৩ তম মিনিটে একটি মেসির পেনাল্টির আবেদন শোনেনি রেফারি। ৫ মিনিট পরও আবারও পেনাল্টি না দেওয়ার বিতর্কিত সিদ্ধান্ত আসে রেফারির কাছ থেকে।

হারের শঙ্কায় পেয়ে বসে বার্সেলোনাকে। অবশেষে যোগ করা সময়ের ১ম মিনিটে মেসির জাদু দেখে দর্শকরা। ডি বক্সের কিছুটা বাইরে থেকে দারুণ ফ্রি-কিকে চলতি লিগে নিজের ত্রয়োদশ গোলটি করেন পাঁচবারের বর্ষসেরা তারকা।

এই ড্রয়ের পর বার্সেলোনার পয়েন্ট হলো ১৭ ম্যাচে ৩৫। ১ পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় স্থানে আছে সেভিয়া। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৪০।

 

basic-bank

Be the first to comment on "মেসির গোলে হার এড়াল বার্সেলোনা"

Leave a comment

Your email address will not be published.


*