নিউজ ডেস্ক : নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে সেনবাহিনীর একটি ঘাঁটিতে বোকো হারাম জঙ্গিদের হামলায় পাঁচ নাইজেরীয় সেনা নিহত হয়েছেন।
এ ঘটনায় সেনাদের পাল্টা হামলায় ১৫ জনেরও বেশি জঙ্গিও নিহত হয়েছেন বলে রোববার জানিয়েছে সামরিক বাহিনীর একটি সূত্র।
হতাহতের বিস্তারিত কিছু না জানিয়ে একটি টেক্সট ম্যাসাজে সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, ইয়োবে রাজ্যের বুনি ইয়াদিতে বোকো হারাম সেনাবাহিনীর একটি ব্রিগেডে হামলা চালিয়েছে।
তবে সামরিক বাহিনীর ওই সূত্রটি বলেছে, “ওই হামলায় পাঁচ সেনা প্রাণ হারিয়েছেন, আর সেনারা ১৫ জনেরও বেশি বোকো হারামকে হত্যা করেছে।”
রোববার বর্নো রাজ্যের রাজধানী মাইদুগুরিতে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সাত বছর আগে এই রাজ্য থেকেই বোকো হারামের বিদ্রোহ শুরু হয়েছিল।
তারপর থেকে গোষ্ঠীটির তাণ্ডবে এ পর্যন্ত প্রায় ১৫ হাজার মানুষ নিহত ও ২০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে কঠোর শরিয়া-ভিত্তিক একটি ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বোকো হারাম।

Be the first to comment on "নাইজেরিয়ার সেনা ঘাঁটিতে বোকো হারামের হামলায় নিহত ৫"