নিউজ ডেস্ক : কুমিল্লায় ধর্ষণের প্রতিবাদ করায় ভাইকে কোপানোর ঘটনায় থানায় করা অভিযোগ ৪৮ ঘণ্টার মধ্যে এজাহার হিসেবে গ্রহণ করে আসামিকে গ্রেপ্তার করতে নির্দেশ দিয়েছেন হাই কোর্ট।
দুই দিন আগের ওই ঘটনার খবর পত্রিকায় আসার প্রেক্ষিতে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের হাই কোর্ট বেঞ্চ সোমবার স্বতঃপ্রণোদিত এই আদেশ ও রুল জারি করে।
আসামিকে গ্রেপ্তারের নির্দেশনা বাস্তবায়নে কতটা অগ্রগতি হল তা ১৯ জানুয়ারি আদালতকে জানাতে বলা হয়েছে কুমিল্লার পুলিশ সুপার ও বাঙ্গরা থানার ওসিকে।

Be the first to comment on "কুমিল্লায় ধর্ষণের আসামিকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ হাই কোর্টের"