নিউজ ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। জাতীয় দলে প্রথমবারের মত ডাক পেলেন ব্যাটসম্যান থিকশিলা ডি সিলভা।
প্রথম শ্রেণীর ক্রিকেটে ১৭ ম্যাচের ২৮ ইনিংসে ৬৯৬ রান করেছেন ডি সিলভা। এছাড়া ঘরোয়া টি-টোয়েন্টি ফরম্যাটে ১৬ ম্যাচের ১৫ ইনিংসে ২১৮ রান রয়েছে তার। ব্যাট হাতে বেশ মারমুখী ২৩ বছর বয়সী ডি সিলভা। ১৫ ইনিংসেই ১৫টি করে চার ও ছক্কা মেরেছেন তিনি। এজন্য দক্ষিণ আফ্রিকা সফরে তাকে পরখ করার সিদ্বান্ত নিয়েছে শ্রীলঙ্কার নির্বাচকরা।
তবে টি-টোয়েন্টি দলে প্রথমবারের মত ডাক পেয়েছেন লক্ষণ সান্দাকান। ইতোমধ্যে শ্রীলঙ্কার হয়ে টেস্ট ও ওয়ানডে অভিষেক হয়ে গেছে তার। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩টি টেস্ট ও ১টি ওয়ানডে খেলেছেন বাঁ-হাতি চায়নাম্যান বোলার সান্দাকান।
আগামী ২০ জানুয়ারি থেকে সেঞ্চুরিয়ানে শুরু হবে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
শ্রীলঙ্কা টি-টোয়েন্টি স্কোয়াড : অ্যাঞ্জেলো ম্যাথুজ (অধিনায়ক), দিনেশ চান্ডিমাল, ধানুশকা গুনাথিলাকা, সেক্কুজে প্রসন্ন, ধনাঞ্জয়া ডি সিলভা, সুরাঙ্গা লাকমল, ইসুরু উদানা, কুশল মেন্ডিস, আসিলা গুনারাতেœ, সাচিত্র পাথিরানা, নিরোশান ডিকওয়েলা, লক্ষণ সান্দাকান, নুয়ান প্রদীপ, থিকশিলা ডি সিলভা ও নুয়ান কুলাসেকারা।

Be the first to comment on "টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কা দলে নতুন মুখ ডি সিলভা"