নিউজ ডেস্ক : পটুয়াখালী পৌর শহরের নিউমার্কেট গোলচত্বর এলাকায় এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
সদর থানার ওসি কে এম তারিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মো. মাহাবুব পেয়াদা (২০) শহরের সবুজবাগ ৯ নম্বর লেনের ইউসুফ পেয়াদার ছেলে।
ওসি তারিকুল বলেন, মাহাবুব ও তার বন্ধু কাওছার নিউমার্কেট এলাকা দিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় কয়েক যুবক মাহাবুবের ওপর হামলা চালায়।
“তারা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বরিশাল নিতে বলেন। বরিশালের পথেই তিনি মারা যান। ”
কারা তার ওপর হামলা চালিয়েছে সে সম্পর্কে পুলিশ কিছু বলতে পারেনি।
ঘটনার পরপরই খুনি ধরার জন্য পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ওসি তারিক।
পটুয়াখালীতে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

Be the first to comment on "পটুয়াখালীতে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা"