শিরোনাম

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিউজ ডেস্ক : মাদারীপুর সদর উপজেলায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নসিমনের দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত তিনজন।
শুক্রবার দুপুরে সমাদ্দার সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে সদর থানার ওসি জিয়াউল মোরশেদ জানান।
তিনি বলেন, বেলা ১২টার দিকে বরিশাল থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী নসিমনটির সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই নসিমনের দুই যাত্রী নিহত হন।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। আহতদের মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

basic-bank

Be the first to comment on "মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২"

Leave a comment

Your email address will not be published.


*