শিরোনাম

বিশ্ব ইজতেমায় তিন মুসল্লির মৃত্যু

নিউজ ডেস্ক : টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমায় যোগ দেওয়া তিন মুসল্লির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার তারা মারা যান।

এরা হলেন সাথিয়ারা সদর উপজেলার খেজুরডাঙ্গা এলাকার আব্দুস সাত্তার (৬৫), টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার নিজবন্নী এলাকার জানু ফকির (৬৮) এবং ময়মনসিংহের নান্দাইল উপজেলার মারুয়া এলাকার ফজলুল হক (৬০)।
বিশ্ব ইজতেমার মুরুব্বি গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ওই তিন মুসল্লি বিশ্ব ইজতেমা ময়দানে অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

টঙ্গী সরকারি হাসপাতালের চিকিৎসক মামুন অর রশিদ জানান, বৃহস্পতিবার বিকেলে ৪টার দিকে আব্দুস সাত্তার ও সন্ধ্যা ৬টার দিকে জানু ফকিরকে মৃত অবস্থায়ই হাসপাতালে আনা হয়েছিল। তাদের মৃত্যুর কারণ জানা যায়নি। এর আগে সকালে ময়মনসিংহের নান্দাইল উপজেলার মারুয়া এলাকার ফজলুল হককেও (৬০) মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

basic-bank

Be the first to comment on "বিশ্ব ইজতেমায় তিন মুসল্লির মৃত্যু"

Leave a comment

Your email address will not be published.


*