নিউজ ডেস্ক : নাটোরে বিপুল পরিমাণ টাইম বোমা তৈরির সরঞ্জাম, চারটি বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ সন্দেহভাজন তিন জঙ্গিকে আটক করেছে বগুড়া গোয়েন্দা পুলিশের বিশেষ দল। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে সদর উপজেলার চাঁদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
ঘটনার পর রাজশাহী রেঞ্জের ডিআইজি খুরশীদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চাঁদপুর এলাকায় ফজলুর রহমানের বাড়িতে অভিযান চালায় পুলিশের বিশেষ দল। এ সময় বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম, চারটি বিদেশি পিস্তল, ১৭ রাউন্ড গুলি এবং ম্যাগাজিনসহ ফজলুর রহমান নামের একজনসহ তিন জঙ্গিকে আটক করে তারা। এ সময় পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশের ধারণা, বিশ্ব ইজতেমাকে সামনে রেখে নাশকতা ঘটানোর জন্যই তারা সংগঠিত হচ্ছিল।

Be the first to comment on "নাটোরে টাইম বোমা তৈরির সরঞ্জাম, পিস্তল ও গুলি উদ্ধার"