শিরোনাম

আশুলিয়ায় ট্রাকের ধাক্কায় শিশু নিহত

নিউজ ডেস্ক : আশুলিয়ায় ট্রাকের ধাক্কায় মরিয়ম নামে তিন বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুর বাবা আজাদ ও মা আরজু বেগম।

আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নিরিবিলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আবু তাহের জানান, সকালে মা-বাবার সঙ্গে সিএনজিচালিত অটোরিকশায় করে নবীনগর যাচ্ছিল মরিয়ম। আশুলিয়া থানার এসআই রহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আশুলিয়ার নিরিবিলি এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিলে তার পরিবারের সবাই ছিটকে পরে গুরুত্বর আহত হন। পরে তাদের উদ্ধার করে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মরিয়মকে মৃত ঘোষণা করেন। মরিয়মের মা ও বাবার অবস্থা অবনতি হলে তাদের ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

basic-bank

Be the first to comment on "আশুলিয়ায় ট্রাকের ধাক্কায় শিশু নিহত"

Leave a comment

Your email address will not be published.


*