নিউজ ডেস্ক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশের ২লাখ স্পটে ফ্রী ওয়াই ফাই জোন করা হবে। আর ইন্টারনেটের স্পীড বাড়াতে বেসরকারী কোম্পানী গুলোর সাথে চুক্তি করা হয়েছে।
তিনি আরো বলেন, তরুন প্রজম্মকে আইটি শিক্ষায় শিক্ষিত করতে দেশের বিভিন্ন স্থানে শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার এবং ইনকিউবিশন সেন্টার স্থাপন করা হচ্ছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় নাটোর শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে ফ্রি ওয়াই ফাই জোন উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক শাহিনা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান সাজেদুর রহমান খান, জেলা পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল সহ অন্যান্যরা।

Be the first to comment on "২লাখ স্পটে ফ্রি ওয়াই ফাই জোন করা হবে ॥ আইসিটি প্রতিমন্ত্রী"