শিরোনাম

প্রেসক্লাবে বিনাঅনুমতিতে সমাবেশের চেষ্টায় আটক ৩

নিউজ ডেস্ক : জাতীয় প্রেসক্লাবের সামনে অনুমতি না নিয়ে সমাবেশের চেষ্টা করায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান আদিবাসী পার্টির সভাপতিসহ তিনজন আটক করেছে পুলিশ। আজ রবিবার সকালে সংগঠনটি সরকারের সুদৃষ্টি নেই বলেই সংখ্যালঘুরা ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যানারে সমাবেশ করার চেষ্টা করলে পুলিশ তাদের নিষেধ করে।

পরে পুলিশের অনুমতি না নিয়ে মাইক এনে সমাবেশের চেষ্টা করলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিকী সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন সংগঠনের সভাপতি মিঠুন চৌধুরী।
যে কোনো উপায়ে সমাবেশ ও কালো পতাকা মিছিল নিয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে যাবে বলে পুলিশের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তিনি। এতে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। পরে পুলিশ লাঠি পেটা করে তাদের ছত্রভঙ্গ করে ব্যানার কেড়ে নেয়। সভাপতিসহ তিন জনকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে ইন্সপেক্টর বাশার বলেন, প্রেসক্লাবের সামনে মাইক নিয়ে সমাবেশ করতে চাইলে পুলিশের অনুমতি নিতে হয়। সংগঠনটি তা না করে উল্টো ওসি স্যারের সঙ্গে দুর্ব্যবহার করে। পরে বিশৃঙ্খল এড়াতে তিনজনকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে।

basic-bank

Be the first to comment on "প্রেসক্লাবে বিনাঅনুমতিতে সমাবেশের চেষ্টায় আটক ৩"

Leave a comment

Your email address will not be published.


*