শিরোনাম

সমুদ্র পাড়ে কী করছেন নিরব-আইরিন?

নিউজ ডেস্ক : শুক্রবারে জানা গেল নিরব বরিশাল যাচ্ছেন। যাত্রাপথের প্রচুর লঞ্চের ভেতরের ছবি প্রকাশ করেছেন সোশাল সাইটে।

ক’দিন আগেও বরিশাল গিয়েছিলেন। আসল কাহিনী জানা গেল বেশ দেরিতে। এ বছর কুয়াকাটায় ১৪ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি তিন দিনব্যাপী বিচ কার্নিভাল অনুষ্ঠিত হচ্ছে। এই বিচ কার্নিভালেই অংশ নিতে গেছেন এই বাংলাদেশি তারকা। নিরবের সাথে রয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা আইরিন।
জানা গেছে, সমুদ্র পাড়ে তারা নেচে গেয়ে বেড়াচ্ছেন। বিষয়টিকে অফিসিয়ালি বললে বলতে হবে এভাবে, নিরব-আইরিন কুয়াকাটায় পর্যটকদের আকর্ষণের জন্য যে কার্নিভাল-এর আয়োজন করা হয়েছে সেখানেই জনপ্রিয় গানের সাথে পারফর্ম করছেন। নিরব নিজেই কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এর আগেরবার বরিশাল গিয়েছিলাম পারিবারিক একটা অনুষ্ঠানে অংশ নিতে। সেটা ছিল একেবারেই পারিবারিক। এবার কুয়াকাটায় এসেছি বরিশাল হয়ে। তিন দিনব্যাপী বিচ কার্নিভালে আমি আর আইরিন পারফর্ম করব। পর্যটকদের আকর্ষণের জন্য পর্যটন করপোরেশন এই কার্নিভালের আয়োজন করেছে। ঢাকায় ফিরব সোমবার।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের আয়োজনে গত বছর বিচ কার্নিভাল কক্সবাজারে অনুষ্ঠিত হয় এবার অনুষ্ঠিত হচ্ছে কুয়াকাটায়। এবারের ‘বিচ কার্নিভাল ২০১৭’ এর প্রাতিপাদ্য হচ্ছে ‘সান ফান গান’। এই আয়োজনে নিরবের সঙ্গে আরও আছেন এলআরবি’র কর্ণধার আইয়ুব বাচ্চু, ব্যান্ডদল চিরকুট।

basic-bank

Be the first to comment on "সমুদ্র পাড়ে কী করছেন নিরব-আইরিন?"

Leave a comment

Your email address will not be published.


*