শিরোনাম

ভারতের বিপক্ষে টেস্ট পেছাল

নিউজ ডেস্ক : ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি পিছিয়ে দেওয়া হয়েছে। ইএসপিএন ক্রিকইনফোর একটি প্রতিবেদনে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে।

আগামী ৮ ফেব্রুয়ারি হায়দরাবারদে টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটা একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এর নতুন সিদ্ধান্ত অনুযায়ী ম্যাচটি ৯ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
বিসিসিআইয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, দর্শক বেশি টানতেই ম্যাচটি বৃহস্পতিবার থেকে শুরু করতে চাচ্ছে বোর্ড।

বর্তমানে নিউজিল্যান্ড সফরে থাকা বাংলাদেশ দল দেশে ফিরবে আগামী ২৬ জানুয়ারি। ইতোমধ্যেই ৩০ সদস্যের দল ঘোষণা করা হয়ে গেছে। মাঝখানে কয়েকদিন বিশ্রাম নিয়ে আবারও ১ ফেব্রুয়ারি ভারতের উদ্দেশ্যে উড়াল দেবে টাইগাররা। সেখানে ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচটিও নিশ্চিত করেছে সে দেশের ক্রিকেট বোর্ড। তবে ম্যাচটি হায়দরাবাদে হলেও টেস্ট ভেন্যুতে হচ্ছে না। এই ম্যাচ দিয়েই টেস্ট ক্রিকেটে ফিরতে পারেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান।

উল্লেখ্য, টেস্ট স্ট্যাটাস পাওয়ার ১৬ বছর পর এটাই প্রথম ভারতে বাংলাদেশের টেস্ট সফর। যদিও ভারত এখন পর্যন্ত অভিষেক টেস্ট সহ মোট ৫ বার বাংলাদেশে এসে টেস্ট খেলে গেছে ভারত।

basic-bank

Be the first to comment on "ভারতের বিপক্ষে টেস্ট পেছাল"

Leave a comment

Your email address will not be published.


*