নিউজ ডেস্ক : অধিনায়ক হিসেবে অভিষেক ওয়ানডেতে দলকে জয় এনে দিলেন বিরাট কোহলি। রবিবার লিটল মাস্টার শচীন টেন্ডুলকারের রাজ্যেই কোহলি যুগের শুভ সূচনা হলো। একই সঙ্গে বছরের শুরুটা জয় দিয়ে শুরু করল ভারত। রুদ্ধশ্বাস এই জয়ে ব্যাট হাতেও সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন কোহলি। তার সঙ্গী হয়েছেন কেদার যাদব।
অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই সেঞ্চুরি পেলেন কোহলি। ওয়ানডে ক্রিকেটে এটি তার ২৭ তম সেঞ্চুরি। ৩৫১ রান তাড়া করতে গিয়ে ৬৩ রানে চার উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ভারতীয় ইনিংসকে টেনে তোলে কোহলি-কেদার জুটি। পঞ্চম উইকেটে ২০০ রান যোগ করেন দুজন। ১০৫ বলে ৫ ছক্কা ৮ চারে ১২২ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন কোহলি। আর ঘরের মাঠে স্বপ্নের ইনিংস খেলেন কেদার। ৭৬ বলে ১২০ রানের বিধ্বংসী ইনিংস আসে তার ব্যাট থেকে। এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি।
এই জয়ের পর প্রশংসার জোয়ারে ভাসছেন কোহলিরা। জয় দিয়ে অধিনায়কত্বের ক্যারিয়ার শুরু করা কোহলিকে অভিনন্দন জানিয়েছেন শচীন টেন্ডুলকার থেকে শুরু করে অনেক সাবেক গ্রেট ক্রিকেটার। দলকে সব দিক দিয়ে যে সামনে থেকে নেতৃত্ব দেয় সেই তো প্রকৃত নেতা। প্রশংসা তো তারই প্রাপ্য।

Be the first to comment on "‘অভিষেক ম্যাচ’ জয়ে প্রশংসায় ভাসছেন অধিনায়ক কোহলি"