শিরোনাম

স্বপ্নজালে আটকে গেছেন পরী মনি

নিউজ ডেস্ক : গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত নতুন চলচ্চিত্র ‘স্বপ্নজাল’র শুটিং শেষ হচ্ছে সোমবার (১৬ জানুয়ারি)। সিনেমাটির মুখ্য চরিত্র ‘শুভ্রা’ হয়ে পর্দায় দেখা যাবে পরী মনিকে। এরই মধ্যে সিনেমাটিকে ঘিরে আগ্রহ তৈরি হয়েছে সিনেমাপাড়ায়।
‘মনপুরা’খ্যাত চলচ্চিত্র নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম দীর্ঘ বিরতির পর সিনেমা নির্মাণ করছেন। আর এই সিনেমায় অভিনয় করছেন ঢাকাই সিনেমার সবচেয়ে আলোচিত নায়িকা পরী মনি। ফলে অনেকেই ধারণা করছেন এবার ভিন্ন এক চমক দেখা যাবে বড় পর্দায়।
এদিকে সিনেমাটির শুটিং সেটে অদ্ভূত এক মায়ায় জড়িয়ে গেছেন নায়িকা পরী মনি। নিজের ফেসবুক পাতায় এ নায়িকা লিখেন, ‘স্বপ্নজাল, শুটিং শেষ হয়ে যাচ্ছে আজ। কেন শেষ হচ্ছে। চলুক না আরো আরো। কান্না পাচ্ছে অনেক।
এমন মন্তব্যে বোঝা যাচ্ছে স্বপ্নজালে ভালোভাবেই আটকে গেছেন পরী মনি। দর্শকও দেখার অপেক্ষায় নির্মাতা সেলিম ও নায়িকা পরীর পর্দার চমক।
যৌথ প্রযোজনায় নির্মাণাধীন এ সিনেমায় পরীমনির বিপরীতে অভিনয় করছেন নবাগত ইয়াশ রোহান। বাংলাদেশ থেকে বেঙ্গল ক্রিয়েশনস ও ভারত থেকে বেঙ্গল বারতা সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে।
চাঁদপুরে গত ৭ জানুয়ারি এ সিনেমার শেষ লটের শুটিং শুরু হয়ে সোমবার শেষ হয়েছে। সিনেমাটিতে পরী-রোহান ছাড়াও অভিন

basic-bank

Be the first to comment on "স্বপ্নজালে আটকে গেছেন পরী মনি"

Leave a comment

Your email address will not be published.


*