শিরোনাম

বিচারপতি রুহুল আমিনের জানাজা সম্পন্ন

নিউজ ডেস্ক : সুপ্রিম কোর্ট গার্ডেনে সম্পন্ন হয়েছে সাবেক প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের জানাজা। বৃহস্পতিবার বেলা ১১টায় এ জানাজা সম্পন্ন হয়।

প্রয়াত এ বিচারপতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার আর সুপ্রিম কোর্টের উভয় বিভাগ কার্যক্রমে বসছে না বলে বিজ্ঞপ্তি দিয়েছেন রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম। জানাজায় সাবেক তিন প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী, সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন, মোজাম্মেল হোসেনসহ উভয় বিভাগের বিচারপতি ও জ্যেষ্ঠ আইনজীবীরা অংশ নেন।
আজ বৃহস্পতিবার জোহরের নামাজের পর রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরের কবরস্থানে বিচারপতি রুহুল আমিনকে দাফন করা হবে। মঙ্গলবার ভোরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক এ প্রধান বিচারপতি। ২০০৮ সালের ১ জুন ১৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি এম এম রুহুল আমিন। ২০০৯ সালের ২২ ডিসেম্বর অবসরে যান তিনি। ১৯৪২ সালের ২৩ ডিসেম্বর লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন এম এম রুহুল আমিন। তার দুই ছেলে রাশেদ আহমেদ সুমন ও আশরাফুল আলম সুজন সুপ্রিম কোর্টের আইনজীবী।

সাবেক এ প্রধান বিচারপতি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৩ সালে ইতিহাসে মাস্টার্স এবং ১৯৬৬ সালে এলএলবি ডিগ্রি অর্জন করেন। ১৯৬৭ সালে জুডিশিয়াল সার্ভিসে যোগ দেন। ১৯৯৪ সালের ১০ ফেব্রুয়ারি অস্থায়ী বিচারপতি এবং ১৯৯৬ সালে স্থায়ী বিচারপতি হিসেবে হাইকোর্টে নিয়োগ পান। এরপর তিনি ২০০৩ সালের ১৩ জুলাই নিয়োগ পান আপিল বিভাগে। ২০০৪ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।

basic-bank

Be the first to comment on "বিচারপতি রুহুল আমিনের জানাজা সম্পন্ন"

Leave a comment

Your email address will not be published.


*